ঢাকা মেডিকেলে বাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে আজ বৃহস্পতিবার দুপুরে চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ (জেলার) মাসুদ হাসান প্রথম আলো ডটকমকে তাঁর চিকিত্সার বিষয়টি নিশ্চিত করেন।মাসুদ হাসান জানান, আজ বেলা ১২টার দিকে কারা ভ্যানে করে বাবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় পুলিশ ও কারারক্ষীরা তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি জানান, বাবর দীর্ঘদিন ধরে মেরুদণ্ডে ব্যথার সমস্যায় ভুগছিলেন। চিকিত্সা দেওয়ার জন্য তাঁকে আজ হাসপাতালে আনা হয়েছে। দুপুর থেকে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।