ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর্স কোয়ার্টারে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা একটার দিকে বার্ন ইউনিটের পেছনে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।ঘটনাস্থলে উপস্থিত সিদ্দিকবাজারের ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মোস্তাফা মহসীন প্রথম আলো ডটকমকে জানান, তৃতীয় তলায় অবস্থিত ডরমেটরির এক প্রান্তে আগুনের সূত্রপাত। স্থানটিতে কোনো বৈদ্যুতিক তারের সংযোগ ছিল না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক পাখা থেকে আগুন লাগে। মেঝেতে থাকা বিছানায় লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।