ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরকে পৃথক ১০টি দুর্নীতি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম কামরুন নাহার রুমি এ আদেশ দেন।আজ বুধবার বজলে কাদের তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় আদালত আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক বাদী হয়ে পৃথক ১০টি মামলা দায়ের করেন। মামলায় বজলে কাদেরসহ আটজনকে আসামি করা হয়।মামলায় অভিযোগ করা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ ও বৈদ্যুতিক বাল্ব ক্রয়ের ক্ষেত্রে মূল্যায়ন কমিটি দরপত্র আহ্বান করে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। সংগৃহীত বাজারমূল্য দেখিয়ে প্রায় ছয় কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকা আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে তা আত্মসাত্ করেন। এ অভিযোগে দুদক এসব মামলা দায়ের করে।আসামি বজলে কাদের হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।