ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জামিরদিয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ ছিল। সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের জামিরদিয়া এলাকায় ট্রাকচাপায় পথচারী মঙ্গল মিয়া (৮০) নিহত হন। তিনি জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় তাঁর মেয়ের বাসা থেকে বাড়ি ফেরার জন্য বের হয়ে দুর্ঘটনার শিকার হন। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার বল্লি গ্রামের বাসিন্দা।এরপর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় যান চলাচল বন্ধ থাকে। ভরাডোবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল নয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল করতে না পারায় যানজট সৃষ্টি হয়।