ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়রা উড়িয়ে, কেক কেটে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ রোববার উদযাপন করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বেলা ১১টায় সেগুনবাগিচায় ডিআরইউ ক্যাম্পাসে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এরপর ডিআরইউর ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃত্ব এবং সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, শফিকুল করিম সাবু, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, মহিদুল ইসলাম রাজু, মোতাহার হোসেন মাসুম, বর্তমান সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ডিআরইউর সদস্যরা।