ঢাকা শহরে মিছিল-সমাবেশ নিষিদ্ধ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরে আজ সোমবার বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ কথা জানান।গতকাল রোববার ঢাকা অবরোধ করতে এসে রাজধানীতে ধ্বংসযজ্ঞ চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সংগঠনটির সমর্থকেরা। গতকাল সকাল থেকে তাঁরা প্রায় আট ঘণ্টা ধরে মতিঝিল-পল্টনের দুই বর্গকিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করেন।গতকালের সহিংস ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয়। এ ছাড়া আজ বেলা তিনটায় বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি দেয়।এমন পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।