ঢাকা-শেরপুর মহাসড়কে ভয়াবহ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ভয়াবহ যানজটের ফলে চরম দুর্ভোগে পড়েছে ঈদ উপলক্ষে শেরপুরের ঘরমুখো মানুষ। বর্তমানে ঢাকা থেকে শেরপুরে আসতে যাত্রীদের সর্বনিম্ন ১২ ঘণ্টা সময় লাগছে। অথচ সময় লাগার কথা পাঁচ থেকে ছয় ঘণ্টা। ঢাকায় কর্মরত গার্মেন্টসকর্মী মো. আবদুল্লাহ জানান, গতকাল সোমবার রাত ১২টায় মহাখালী বাস টার্মিনাল থেকে রওনা হয়ে তিনি আজ দুপুর ১২টায় শেরপুরে এসে পৌঁছেছেন।শেরপুরের সংবাদপত্র বহনকারী যোগাযোগ পরিবহনের বাসটি দুপুর ১২টা পর্যন্ত গন্তব্যে পৌঁছায়নি।