ঢাকা সফরে মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার সুইফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস এডমিরাল স্কট এইচ সুইফট আজ শনিবার ঢাকায় এসেছেন। তিন দিনের এ সফরের সময় তিনি সমুদ্র-সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর ও সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সপ্তম নৌবহরের এলাকার আওতায় রয়েছে ১২ কোটি ৪০ লাখ বর্গ কিলোমিটার, যা উত্তরে কুড়িল দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে আটলান্টিক এবং ভারত-পাকিস্তান সীমান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক সময় রেখা (ইন্টারন্যাশনাল ডেট লাইন) থেকে ৬৮তম পূর্ব ভূমধ্যরেখা পর্যন্ত বিস্তৃত। যেকোনো প্রদত্ত সময়ে ৬০ থেকে ১০০ জাহাজ, ২০০ থেকে ৩০০ যুদ্ধবিমান এবং ৪০ হাজার নৌ ও মেরিন সেনাকে সপ্তম নৌবহরে মোতায়েন করা হয়।