ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ ও ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর নামে দুটি সিটি করপোরেশন করা হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।আজাদ বলেন, ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সিটি করপোরেশনে মোট ৯২টি ওয়ার্ড আছে। বৈঠকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন ২০১১-এর খসড়া অনুমোদন হয়েছে। এ ছাড়া অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১১-এর খসড়া অনুমোদন হয়েছে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।