ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপাতত অনিশ্চিত। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন জুলাই মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে এসআরও জারি করা হয়েছে। এটিকে ৫৭ নম্বর ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এখনো এই ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয়নি।কমিশনার শাহনেওয়াজ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৫৭ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে ডিসিসি নির্বাচনের আয়োজন করতে বলা হয়েছে। কিন্তু কমিশন মনে করে, এটি করা হলে মামলা-মোকদ্দমা হতে পারে। আর আইনি জটিলতা তৈরি হলে নির্বাচন ঝুলে যাবে। তাই কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকারকে চিঠি দেওয়া হবে। সেখানে সুলতানগঞ্জ ইউনিয়নকে সিটি করপোরেশনের বাইরে রাখতে বা সীমানা নির্ধারণ করে অন্তর্ভুক্ত করতে বলা হবে।