ঢাকা সিটি করপোরেশনের সামনে কর্মচারী-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে নগর ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২৫ কর্মচারী আহত হয় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা মানববন্ধনের জন্য নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকা থেকে কর্মচারীরা মিছিল নিয়ে মানববন্ধনে আসতে থাকেন। এ সময় পুলিশ একটি মিছিলে লাঠিচার্জ করলে কর্মচারীরাও ইটপাটকেল ছুড়তে শুরু করেন। কর্মচারীরা দাবি করেছেন, তাঁদের ২০-২৫ জন আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, কর্মচারীরা রাস্তা অবরোধ করে মিছিল করছিলেন। তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।