ঢাকা সিটি ভাগ নিয়ে গণভোট দিন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন ভাগ করা নিয়ে গণভোট দিন। এতেই প্রমাণ হবে, জনগণ ঢাকা সিটির ভাগ চায় কি না।’ আজ শনিবার দুপুরে কাল রোববারের হরতালের সমর্থনে রাজধানীতে প্রচারপত্র বিতরণের পরে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, ঢাকার ৯৮ শতাংশ মানুষ বিভক্তি চায় না।প্রসঙ্গত, গত মঙ্গলবার সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন বিল পাস হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সই করার পর বিলটি আইনে পরিণত হয়েছে।এর প্রতিবাদে কাল রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। প্রচারপত্র বিতরণের সময় বিএনপির নেতা এ জেড এম জাহিদ, বরকত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।