ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের কাছে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন ট্রাকশ্রমিকেরা। আজ রোববার বেলা দুইটা থেকে এ অবরোধ শুরু হয়। মহাসড়কে অবরোধ সৃষ্টির কারণে সিলেটে কোনো যানবাহন প্রবেশ করতে ও বেরও হতে পারছে না। এতে নগরেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।ব্যবসায়ী ও শ্রমিকেরা জানান, নগরের সোবহানীঘাট ট্রেড সেন্টারে পাইকারি সবজির বাজারে একজন ট্রাকচালকের সঙ্গে সবজি ব্যবসায়ীর কথা-কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এতে জেলা ট্রাকচালক সমিতির সভাপতি আবু সরকারসহ ১০ জন আহত হন। ক্ষুব্ধ শ্রমিকেরা ট্রেড সেন্টারের একটি ট্রান্সপোর্ট কার্যালয় ভাঙচুর করে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।