ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ফকিরাবাদ এলাকায় আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। দুর্ঘটনার ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।কয়েকজন গুরুতর আহতকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল থেকে এই প্রতিনিধি জানান, সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাইভেটকার যাত্রীদের একজন আত্মীয় জানান, প্রাইভেটকারে করে একজন প্রবাসীকে নিয়ে তারা সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।