ঢাকা হোমিওপেথিক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ঢাকা হোমিওপেথিক কলেজে গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়। নববর্ষ উদযাপনের খাওয়াদাওয়াকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নববর্ষের খাওয়াদাওয়া বিতরণে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গতকাল রাত পৌনে ১২টার দিকে সভাপতি মাইনুদ্দিন পক্ষের সঙ্গে সাধারণ সম্পাদক রুহুল আমিন পক্ষের কর্মী-সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।