ঢাকা-২ অঞ্চলের ভাষা প্র্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা-২ অঞ্চলের আসর বসছে আজ শুক্রবার। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সকাল নয়টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।এদিকে কিশোরগঞ্জ অঞ্চলের ভাষা প্রতিযোগ কাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।ঢাকা-২ অঞ্চলের ভাষা প্রতিযোগের আজকের আয়োজনে রাজধানীর পাশাপাশি মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেবে।উল্লেখ্য, এ বছর ঢাকাকে দুটি অঞ্চলে ভাগ করে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হচ্ছে। গত ২২ মার্চ ঢাকা-১-এর আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে। ঢাকায় দুটিসহ সারা দেশে ১০টি আঞ্চলিক প্রতিযোগ অনুষ্ঠিত হবে। আঞ্চলিক প্রতিযোগের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় ভাষা প্রতিযোগ।আজকের ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক, সৌরভ শিকদার, তারিক মনজুর, গুলশান আরা, সৌমিত্র শেখর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাজীব মণ্ডল, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের বাংলা বিভাগের শিক্ষক কুদরত-ই হুদা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক বিনয় বর্মণ, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম এবং শিল্পী কিশোর।এ বছর ভাষা প্রতিযোগের নবম আসর অনুষ্ঠিত হচ্ছে। প্রথম আলো ও এইচএসবিসির আয়োজনে সারা দেশে ভাষা প্রতিযোগে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।