ঢাকাকে সাত অঞ্চলে ভাগ করে বিপণিবিতান বন্ধের দিন ঠিক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, বিপণিবিতান বন্ধের দিন নির্ধারণ করে দেবে সরকার। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সরকার আশা করছে, এতে রাজধানীর যানজট কমবে এবং বিদ্যুতের সাশ্রয় হবে।মন্ত্রিসভার আজ সোমবারের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব আলোচ্যসূচিতে রাখা হয়েছে। অনুমোদন পেলে প্রশাসনিক আদেশ দিয়ে সিদ্ধান্তটি কার্যকর করা হবে বলে জানা গেছে।সূত্র জানায়, দোকান মালিকদের একাধিক সংগঠন, ঢাকা মহানগর পুলিশ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এ প্রস্তাব চূড়ান্ত করেছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাজধানীতে বিভিন্ন দোকান ও বিপণিবিতান সপ্তাহে এক দিন পূর্ণদিবস বা অর্ধদিবস বন্ধ থাকে। মালিকপক্ষ তাদের সুবিধামতো এই সিদ্ধান্ত নেয়। এতে যানজট কমানো বা বিদ্যুত্ সাশ্রয়ের লক্ষ্য সাধিত হচ্ছে না। এ কারণেই মন্ত্রণালয় থেকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, এক দিন বন্ধ রাখার বিষয়ে তাঁরা মত দিলেও আরেক দিন আধাবেলা বন্ধে তাঁদের আপত্তি রয়েছে। আধাবেলা সময় ব্যবসায়ী বা শ্রমিক কারও কাজেই আসে না।অঞ্চল-১, শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ: এই অঞ্চলে অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে—বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহরবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখারপুল, বঙ্গবাজার এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।অঞ্চল-২, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: এই অঞ্চলে থাকবে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মলিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।অঞ্চল-৩, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশুপার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউমার্কেট। অঞ্চল-৪, মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া। অঞ্চল-৫, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর ও আসাদগেট। অঞ্চল-৬, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: আগারগাঁও, তালতলা, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের একাংশ, কাফরুল, মহাখালী, ডিওএইচএস, সেনানিবাস, গুলশান, বনানী, মহাখালী, নাখালপাড়া ও তেজগাঁও। অঞ্চল-৭, বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ: বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ারসাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত।