ঢাকাফোন ও র‌্যাংকসটেলের সুইচরুম খুলে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে খুলে দেওয়া হয়েছে বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি ঢাকাফোন ও র‌্যাংকসটেল লিমিটেডের সুইচরুম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানান।আজ মঙ্গলবার বিকাল সোয়া চারটা নাগাদ প্রতিষ্ঠান দুটির সুইচরুম খোলার অনুমতি দেয় বিটিআরসি। পরে সুইচরুম খোলার অনুমতিপত্র নিয়ে বিটিআরসির একটি দল প্রতিষ্ঠান দুটির সিলগালা খুলে দেয়।র‌্যাংকসটেলের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম শামসুদ্দিন জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের কার্যক্রম চালু করা সম্ভব হবে না। কারণ প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাসম্পন্ন প্রধান দুই কর্মকর্তা শেখ কামরুজ্জামান ও মমিনুর রহমান এখনো কারাগারে। তাঁদের ছাড়া সুইচরুমের এসব স্পর্শকাতর যন্ত্রপাতি চালু করা বিপজ্জনক হতে পারে।অবৈধভাবে ভিওআইপি ব্যবহারের অভিযোগে গত ১৫ মার্চ ঢাকাফোন এবং ১৯ মার্চ র‌্যাংকসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছিল প্রতিষ্ঠান দুটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। একই অপরাধে গত ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল ও ২১ মার্চ পিপলসটেলের সুইচরুম সিলগালা করে দেয় বিটিআরসি।বিটিআরসির হিসাবে ঢাকাফোনের গ্রাহক ৭৭ হাজার ৭৬৫, র‌্যাংকসটেলের গ্রাহক তিন লাখ ৭৮২, ওয়ার্ল্ডটেলের গ্রাহক ১৪ হাজার ২৬১ এবং পিপলসটেলের গ্রাহকসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৩ জন।