ঢাকাফোনের চেয়ারম্যান ও এমডির জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাফোনের চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শহীদুল্লাহের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ আজ বুধবার তা নামঞ্জুর করেন।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া টেলিফোন লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ব্যবসাসংক্রান্ত মামলায় তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করা হলো।উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর বিটিআরসির কর্মকর্তা কাউসার আহমেদ বাড্ডা থানায় এ বিষয়ে একটি মামলা করেন। ১৪ মার্চ রাতে র্যাব ঢাকাফোনের চেয়ারম্যানসহ পাঁচজনকে ওই অভিযোগে আটক করে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।