ঢাকাফোনের চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান ঢাকাফোনের চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামানসহ পাঁচজনকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা কাল মঙ্গরবার শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তার পাঁচজন হলেন ঢাকাফোনের চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান, পরিচালক এ কে এম শহীদুল্লাহ, মহাব্যবস্থাপক হারুন আল আজহার, ব্যবস্থাপক একরামুল হক ও হরি পোদ্দার। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।