ঢাকায় বিক্ষোভ-প্রতিবাদ করবে ছাত্রলীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশজুড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা মহানগরের ১২টি এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ।আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এ এইচ এম বদিউজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।কাল ১৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।এ ১২টি এলাকা হলো: বাটা সিগন্যাল, জোড়াপুকুর মাঠ, বিমানবন্দর চত্বর, কামরাঙ্গীরচর, কাফরুল, বাহাদুর শাহ পার্ক, মোহাম্মদপুর টাউন হল, শনির আখড়া মাঠ, মিরপুর স্টেডিয়াম মাঠ, রাজমণি হল, তেজগাঁও পলিটেকনিক মাঠ ও বনানী মাঠ।