ঢাকার কোথাও এক ঘণ্টার বেশি লোডশেডিং করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে ঢাকার কোথাও এক টানা এক ঘণ্টার বেশি লোডশেডিং করা যাবে না। তিনি বিদ্যুতের উত্পাদন ও চাহিদার বিষয়টি বিবেচনা করে যতটুকু লোডশেডিং না করলে নয়, সেটুকু করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন। জনগণের দুর্ভোগের বিষয়টি সব সময় মনে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসস।বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার সব দোকানপাট, বিপণিবিতান সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। সাতটার পর দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ করা হবে না। তবে কেউ যদি সাতটার পরও দোকানপাট খোলা রাখতে চাইলে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায় খোলা রাখতে হবে।বৈঠকে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সীমাহীন অবহেলার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন।সভায় বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদ দেশের বর্তমান বিদ্যুৎ চাহিদা, উত্পাদন এবং ভবিষ্যত্ পরিকল্পনার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন উপস্থাপন করেন। এর পর পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১০ সালে ৭৯২ মেগাওয়াট, ২০১১ সালে ৯২০ মেগাওয়াট, ২০১২ সালে এক হাজার ৩৬৯ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ৯৭৫ মেগাওয়াট এবং ২০১৪ সালে এক হাজার ৭৭০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।এর মধ্যে ২০১০ সালে সরকারি খাতে যেসব নতুন বিদ্যুৎ উত্পাদন কেন্দ্র নির্মাণ করা হবে, সেগুলো হচ্ছে শিকলবাহায় ১৫০ মেগাওয়াট, সিদ্ধিরগঞ্জে ১২০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জে ৯০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে আশুগঞ্জে ৬২ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট, বগুড়ায় ২০ মেগাওয়াট, ভেড়ামারায় ১০০ মেগাওয়াট, ঠাকুরগাঁওয়ে ৫০ মেগাওয়াট, নওয়াপাড়ায় ১০০ মেগাওয়াট এবং বরিশালে ৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।সভায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।