ঢাকার দুই প্রশাসক খলিলুর ও খোরশেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম চৌধুরীকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুজন অতিরিক্ত সচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করে।এদিকে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।