ঢাকার দুই সিটিতে আবার নতুন প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ঢাকার দুই সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের দুই অতিরিক্ত সচিবকে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পাঁচ দিনের মাথায় আজ সোমবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে রাজউকের সদস্য (শিক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) আকতার হোসেন ভুঁইয়াকে প্রশাসক করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ওই দুজনকে ওই দুই পদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।সরকারি সূত্রগুলো বলেছে, প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দুটি পদে দুজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারি মহলেই প্রতিক্রিয়া দেখা দেয়। তা ছাড়া একজন অতিরিক্ত সচিব প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব নিতে অপারগতা দেখান। এ অবস্থায় সরকার আইন অনুযায়ী নতুন দুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।