ঢাকার দুই সিটিতে ২৮ মের মধ্যে নির্বাচন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হলে বিভক্ত করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে সেখানে নির্বাচন করতে হবে, এই বিধান রেখে আজ মঙ্গলবার সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০১২ পাস হয়েছে। এর ফলে ঢাকার বিভক্ত দুই সিটি করপোরেশনে ২৮ মের মধ্যে নির্বাচন করতে হবে।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।সরকার গত ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে আইন পাস করে। আইনে বলা হয়, কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে করপোরেশন গঠনের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আইন গেজেট আকারে প্রকাশিত হয় গত ১ ডিসেম্বর। এই হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার কথা। কিন্তু নিজেদের মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় আগের কমিশন ডিসিসিতে নির্বাচন অনুষ্ঠানে অসম্মতি জানায়।এ কারণে সরকার ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান করে আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। ২৬ ফেব্রুয়ারি বিলটি পাসের জন্য উত্থাপন করা হয়।