ঢাকার পাঁচ উপজেলায় কাল হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার পাঁচটি উপজেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ঢাকা জেলা বিএনপি। তবে ঢাকা মহানগর এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ উপজেলায় হরতাল হবে।বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে আবারও গ্রেপ্তার দেখানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।