ঢাকার বনভোজন বাস পটিয়ায় খাদে, আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় ঢাকা-কক্সবাজার মহাসড়কে গতকাল মঙ্গলবার গভীর রাতে বনভোজনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, ঢাকা নিউমার্কেটের একদল ব্যবসায়ী ঢাকা থেকে কক্সবাজারে বনভোজনে যায়। ফেরার পথে গতকাল রাত তিনটার দিকে বিনিময় পরিবহনের বাসটি মহাসড়কের পটিয়ার খরনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও ১৭ জনকে পটিয়ার বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।পটিয়ার হাইওয়ে সার্জেন্ট আরিফুর রহমান জানান, বাসটি খাদ থেকে তোলা হয়েছে।পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।