ঢাকার বাইরে নামেই বক্ষব্যাধি হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাইরের ১২টি জেলায় বক্ষব্যাধি হাসপাতাল আছে। তার পরও শ্বাসকষ্ট নিয়ে দূরদূরান্ত থেকে হাঁপাতে হাঁপাতে মানুষ ছুটছে ঢাকায়। বক্ষব্যাধি বিশেষজ্ঞদের অভিযোগ, ঢাকার বাইরের হাসপাতালগুলো নামেই বক্ষব্যাধি হাসপাতাল, যক্ষ্মা ছাড়া কোনো রোগের চিকিৎ সা এসব হাসপাতালে হয় না। আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে বরিশাল, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ফরিদপুর, ফেনী, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী, রংপুর ও সিলেটে স্থাপিত যক্ষ্মা হাসপাতালগুলোকে বক্ষব্যাধি হাসপাতালে রূপান্তর করে। এ হাসপাতালগুলোয় শ্বাসকষ্টজনিত রোগেরও চিকিৎ সা হওয়ার কথা (যেমন: অ্যাজমা ও সিওপিডি-ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস)। কিন্তু গত ১৪ বছরে দুই থেকে পাঁচ একর জায়গার ওপর তৈরি বিরাট হাসপাতালগুলো রোগীদের কোনো কাজে আসেনি।জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সিওপিডিতে আক্রান্ত তাজুল ইসলামের সঙ্গে কথা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভোলায় স্থানীয় এক চিকিৎ সকের কাছে গেলে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন তিনি। প্রায় ১২ ঘণ্টা পর হাসপাতালে পৌঁছান তিনি। তাজুল জানান, বরিশালে যে একটি বক্ষব্যাধি হাসপাতাল আছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন না। একই মন্তব্য কুমিল্লার দাউদকান্দি থেকে আসা বৃদ্ধ মো. খুরশীদ মিঞার। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় যে বক্ষব্যাধি হাসপাতাল আছে, তা তাঁর অজানা। বাংলাদেশে সিওপিডি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ। ধূমপানের কারণে, কাঠ-কয়লা ও মাটির চুলার ধোঁয়ায় এ রোগের সৃষ্টি হতে পারে। প্রথম পর্যায়ে রোগীর উপসর্গ থাকে কফ-কাশি। পরের দিকে আক্রান্তরা একটু হাঁটলেই হাঁপিয়ে যায় এবং শ্বাসকষ্টে ভোগে। অ্যাজমায় কখনো কখনো শ্বাসকষ্ট হয়। কিন্তু সিওপিডিতে সব সময় শ্বাসকষ্ট হতে থাকে।জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অধ্যাপক মো. রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, সিওপিডি রোগের চিকিৎ সা খুব সাধারণ। কিন্তু জটিল হলে রোগীর নেবুলাইজার ও অক্সিজেন প্রয়োজন হয়। অবকাঠামোগত এসব সুবিধা ছাড়া জটিল রোগের চিকিৎ সা সম্ভব হয় না। ঢাকার বাইরে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎ সকেরা বলছেন, তাঁদের অবকাঠামোগত সুযোগ-সুবিধা নেই। হাসপাতাল আছে, কিন্তু সার্বক্ষণিক চিকিৎ সা কর্মকর্তার অভাবে তীব্র শ্বাসকষ্টে ভোগা মানুষের চিকিৎ সায় জরুরি সেবা দেওয়ার জন্য জরুরি বিভাগ চালু করা যায়নি।অন্যদিকে সরকারের অসংক্রামক ব্যাধি কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক মো. জাফরুল্লাহ প্রথম আলোকে বলেন, বক্ষব্যাধি হাসপাতালগুলোয় কেন সিওপিডি রোগের চিকিৎ সা হচ্ছে না, সে বিষয়টি তাঁর বোধগম্য নয়। তিনি দাবি করেন, চিকিৎ সকের কোনো সংকট নেই এবং আরও অন্তত ৩০টি হাসপাতাল চালানোর মতো চিকিৎ সক জোগান দেওয়া সম্ভব। সিওপিডি রোগের চিকিৎ সাব্যবস্থা নিয়ে বিভিন্ন জেলায় প্রথম আলোর প্রতিনিধি ও প্রতিবেদকেরা জানান, বক্ষব্যাধি হাসপাতালের বিস্তীর্ণ জায়গা ফাঁকা পড়ে আছে। যক্ষ্মার চিকিৎ সায় বেসরকারি সংস্থার মাধ্যমে এলাকাভিত্তিক ডটস কর্মসূচি চলছে। মানুষের হাসপাতালে এসে চিকিৎ সা নেওয়ার প্রয়োজন কমে গেছে। তাই এসব হাসপাতালে বেশির ভাগ চিকিৎ সককে পাওয়া যায় না। আবার সার্বক্ষণিক জরুরি চিকিৎ সা কর্মকর্তার (ইমার্জেন্সি মেডিকেল অফিসার) অভাবে হাসপাতালে জরুরি বিভাগ চালু করা যায়নি। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে এলে তাকে সেবা না পেয়ে ফিরে যেতে হয়।ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতাল: ফরিদপুর শহর থেকে তিন কিলোমিটার দূরে ভুবনেশ্বর নদের পাড়ে ফরিদপুর টিবি ক্লিনিক ও বক্ষব্যাধি হাসপাতাল। রাস্তার এ পাশে বক্ষব্যাধি ক্লিনিক, অন্য পাশে হাসপাতাল। আট একর ৭০ শতাংশ জমির ওপর নির্মিত বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকের পেছনে প্রতি মাসে সরকারের খরচ তিন লাখ ২৩ হাজার ৭০২ টাকা। কিন্তু এখানে রোগী থাকেন প্রতিদিন গড়ে চারজন।ক্লিনিকের এক্স-রে মেশিনটি বিকল হয়ে আছে ১০ বছর ধরে। সারানো বা পরিবর্তনের উদ্যোগ নেই। দুই বছর ধরে বক্ষব্যাধি হাসপাতালে ৫০০ এমএম ক্ষমতাসম্পন্ন নতুন এক্স-রে মেশিনটি বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। বক্ষব্যাধি হাসপাতাল কোথায় যশোরবাসী জানে না, খুলনায় যন্ত্র বাক্সবন্দী: যশোরের বকচরে যে বক্ষব্যাধি হাসপাতাল আছে, বেশির ভাগ মানুষ সে সম্পর্কে জানেই না। আতিকুজ্জামান নামের একজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘বক্ষব্যাধির চিকিৎ সা হয় নিউমার্কেটের সামনে একটি ক্লিনিকে। চিকিৎ সা না বলে সেটাকে অবশ্য ব্যবসা বলাই ভালো। শ্বাসকষ্ট হলেও রোগীকে নেবুলাইজার দেয়, না হলেও নেবুলাইজার। একবার দিলেই ৩০০ টাকা।’ সামান্য শ্বাসকষ্ট হলেই যশোরের মানুষ ক্লিনিকে অথবা ভারতে পাড়ি দিচ্ছে। আর যশোর বক্ষব্যাধি হাসপাতালের নেবুলাইজার ও অক্সিজেন সিলিন্ডারগুলো অলস পড়ে আছে। হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎ সক আছেন। কিন্তু যক্ষ্মা রোগী ছাড়া আর কেউ এলে তাদের প্রাথমিক সেবা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে খুলনায় টিবি ক্লিনিকগুলো নামেই বক্ষব্যাধি হাসপাতাল। এখানে গবেষণাগার চালু নেই, জরুরি বিভাগ নেই। এক্স-রে হয় না। জরুরি বিভাগ চালু থাকলে শ্বাসকষ্ট নিয়ে যে কেউ যখন তখন এসে চিকিৎ সা নিতে পারে। তবে এ হাসপাতালের বহির্বিভাগে ওষুধ কেনার জন্য এক লাখ ৬৫ হাজার টাকার একটি বাজেট আছে। সেখান থেকে সিওপিডি ও অ্যাজমার জন্য প্রয়োজনীয় কিছু কিছু ওষুধ কেনা হয়। এখানে আট মাস আগে অত্যাধুনিক একটি এক্স-রে মেশিন পাঠানো হয়। সেটি স্থাপনের মতো কোনো জায়গা নেই। ফলে বাক্স থেকে মেশিনটি বের করা হয়নি। মূল্যবান যন্ত্র পড়ে থেকে নষ্ট হচ্ছে। নামেই বিশেষায়িত চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতাল: নয়জন চিকিৎ সক আছেন, তবু হাসপাতালটি চলে না। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আবু তাহের বলেন, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে সিওপিডির চিকিৎ সা হওয়ার কথা। কিন্তু মূলত যক্ষ্মার চিকিৎ সা হয়। ১০০ শয্যার এ প্রতিষ্ঠানটিতে গড়ে রোগী থাকে ৬৫ জন, আর বহির্বিভাগে চিকিৎ সা নিয়ে থাকে ২৫ জনের মতো। মাঝেমধ্যে অ্যাজমা, সিওপিডি ও ব্রঙ্কাইটিস ইত্যাদি কিছু কিছু চিকিৎ সা দেওয়া হয়ে থাকে। ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের সিআরবি পাহাড়ে আরেকটি বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে। রেলওয়ের পরিচালনাধীন ৫০ শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী আসেন চার-পাঁচজন। জোড়াতালির বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল: চিকিৎ সক নেই, সেবিকা নেই, নেবুলাইজার নষ্ট, অক্সিজেন সিলিন্ডার একটি, সেটিও ব্যবহার হয় না। দুই চিকিৎ সক প্রেষণে কাজ করছেন। বরিশাল বক্ষব্যাধি হাসপাতাল চলছে জোড়াতালি দিয়েই।জানা যায়, হাফিজুল্লার কর্মস্থল মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসানুজ্জামানের কর্মস্থল বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে দুজনই প্রেষণে বরিশাল বক্ষব্যাধি হাসপাতালে আসেন। হাফিজুল্লাহ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমাকে অতিরিক্ত সিভিল সার্জন কার্যালয়ের স্টোরের দায়িত্বও পালন করতে হচ্ছে।’ রংপুর, রাজশাহী ও ফেনীতেও সিওপিডির কোনো চিকিৎ সা হয় না বলে জানা গেছে। সিওপিডির কোনো রোগী এলে প্রাথমিক চিকিৎ সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নয়তো নিকটবর্তী মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক ব্যাধি শাখার প্রধান মোস্তফা জামান বলেন, সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশ অনেক এগিয়েছে। সিওপিডির মতো অসংক্রামক ব্যাধি মোকাবিলায় হাসপাতালগুলোকে কাজে লাগাতে হবে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন পান্না বালা, ফরিদপুর; প্রণব বল, চট্টগ্রাম ও সাইদুর রহমান মীরন, বরিশাল।