ঢাকার বিদেশি দূতাবাসে যুদ্ধাপরাধীদের তালিকা পাঠানো হচ্ছে: দীপু মনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশে বিদেশে দূতাবাসগুলোতে যুদ্ধাপরাধীদের তালিকা পাঠানো হচ্ছে। আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ তথ্য দেন।জামায়াতে ইসলামীর আমির নিজামীসহ দলের তিন শীর্ষ নেতাকে আটকের ব্যাপারে বিদেশের চাপ আছে কি না তা জানতে চাইলে দীপু মনি বলেন, এ ব্যাপারে বাইরের দেশের কোনো চাপ নেই।