ঢাকার বিলবোর্ড উচ্ছেদের বিষয়ে আদেশ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার অবৈধ বিলবোর্ড উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের বিষয়ে কাল আদেশ দেওয়া হবে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ দিন ধার্য করেন।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট আবেদনটি করে। রিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি একটি কমিটি গঠন করে বিষয়টির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়।পুলিশের মহাপরিদর্শক (আইজি), পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রসচিব, ঢাকার মেয়র ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।