ঢাকার বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকার বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ দুপুর ১২টা ৩৮ মিনিটে এ বিপর্যয় ঘটে।বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিবিবি) সূত্র জানায়, ঢাকার উলন থেকে ধানমন্ডি পর্যন্ত বিদ্যুতের ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। তবে ১০ মিনিটের মধ্যেই ত্রুটি চিহ্নিত করা গেছে এবং তা সারানোর কাজ চলছে।এদিকে এ বিপর্যয়ের কবলে পড়েছিল সচিবালয়ও। কিন্তু ১০ মিনিটের মধ্যেই বিকল্প ব্যবস্থায় সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।