ঢাকার মেয়রসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে দুদক ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। মামলা বাতিল চেয়ে খোকাসহ ১৩ জনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জানা গেছে, ডিসিসিতে কর কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে এ বছরের ২৯ জুন শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুন অর রশীদ মেয়রসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।আজ মেয়রসহ ১৩ জন ওই মামলা বাতিলে হাইকোর্ট আবেদন করেন। তাঁদের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক। এ মামলায় তাঁরা গত ৫ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান।