ঢাকার মেয়রের ছেলের বিরুদ্ধে দুর্নীতি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের হিসাব-বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।দুদক একই অভিযাগে গতকাল রোববার সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে।