প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৭ ও ১৯ ফেব্রুয়ারি এবং ১৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই ছুটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপের উদ্বোধন এবং খেলাগুলো সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ছুটি ঘোষণা করেছে।