ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা নিয়ে বিরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার চান্দপুর ও পাঘাচং গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ বৃহস্পতিবার আবার সংঘর্ষ হয়েছে। এর ফলে সকাল সাতটা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চান্দপুর তমিজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে কে আগে খেলবে তা নিয়ে ওই দুই গ্রামের ছেলেদের মধ্যে গত মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটি ও সংঘর্ষ হয়। পরে উপস্থিত মুরব্বিরা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।কিন্তু গতকাল বুধবার বিকেলে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, এ দুই গ্রামের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ চলে গেছে। আর এ দুই গ্রামের বাসিন্দারা এই রেলপথের ওপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই দিন প্রায় দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল সাতটার দিকে দুই গ্রামের বাসিন্দারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুপুর ১২টা দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।