ঢাকার সঙ্গে রৌমারির যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানির প্রবল তোড়ে কুড়িগ্রামের রৌমারি উপজেলার গোলাবাড়ির কাছে ঢাকার সঙ্গে রৌমারির সংযোগ সড়কের ৪০ ফুট ভেঙে গেছে। ফলে ঢাকার সঙ্গে রৌমারির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর প্রবল স্রোতে ধনারচর, কাশিয়াবাড়ী, গোলাবাড়ী এলাকার শত শত ঘর প্লাবিত হয়েছে।এদিকে পানির প্রবল স্রোতে চিলমারি রমনা ফেরিঘাটে যমুনা এলডিপোর একটি ডিপো ভেসে গেছে। স্থানীয় লোকজন কয়েকটি অগভীর নলকূপ মেশিন নিয়ে তেল ডিপোটি আটকানোর চেষ্টা করে। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। রৌমারি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল খালেক প্রথম আলো ডটকমকে বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ায় ঢাকার সঙ্গে রৌমারির যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য অনুরোধ জানান।