ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার আরিফুল ইসলামকে আজ মঙ্গলবার দুপুরে আটক করেছে।পুলিশ জানায়, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় দুই বছর আগে তাঁকে আটক করা হয়েছিল। এরপর তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। তিনি এত দিন নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। সম্প্রতি সব কটি মামলায়ই তিনি জামিন পান। আজ নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলে গোয়েন্দা পুলিশ জেল গেট থেকে তাঁকে আবার আটক করে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম আরিফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।