ঢাকাসহ কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখী ঝোড়ো হাওয়ার প্রভাবে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় আজ শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বহু কাঙ্ক্ষিত এই বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। এ পর্যন্ত রাজধানীর ওপর দিয়ে বৃষ্টিসহ ৩৮ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের একটি বুলেটিনে বলা হয়েছে, সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সকাল নয়টা পর্যন্ত বগুড়ায় ১, ঈশ্বদীতে ২, যশোরে ২৫, ফেনীতে ৬, চুয়াডাঙ্গায় ৩২, চাঁদপুরে ৭, সন্দ্বীপে ৫, মাদারীপুরে ১৬, খুলনায় ৪ ও মাইজদী কোর্ট এলাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, কাল সকাল নয়টা পর্যন্ত সারা দেশের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।