ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। স্থায়িত্ব ছিল এক মিনিট ৪০ সেকেন্ড। উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্য। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, মাদারগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।