ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৯।ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুর জামান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, বাংলাদেশ সময় সকাল সাতটা ৪০ মিনিটে এই ভূমিকম্প হয়। ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও জামালপুরে ভূকম্পন অনুভূত হয়েছে। এর উত্পত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।