ঢাকাসহ ২০ জেলার ডিসি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েও দীর্ঘদিন ধরে দায়িত্বরত ১৮ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এসব জেলাসহ মোট ২০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে। নতুন ২০ জেলা প্রশাসক হলেন: গোপালগঞ্জের শেখ ইউসুফ হারুনকে ঢাকায়, কক্সবাজারের মোহাম্মদ জয়নুল বারীকে চট্টগ্রামে, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক রামচন্দ্র দাসকে শরিয়তপুরে, সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মাসুদ আহমেদকে মাগুরায়, পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হায়দারকে জামালপুরে, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. দেলোয়ার হোসেনকে চুয়াডাঙ্গায়, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ইমরুল চৌধুরীকে জয়পুরহাটে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ করিমকে খাগড়াছড়ির জেলা প্রশাসক করা হয়েছে।এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমানকে গোপালগঞ্জে, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মুকেশ চন্দ্র বিশ্বাসকে ঠাকুরগাঁওয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহাব ভূঁইয়াকে বরগুনায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আনিসুর রহমান মিয়াকে টাঙ্গাইলে, চট্টগ্রামের এডিসি মো. ইসমাইল হোসেনকে চাঁদপুরে, সিলেটের এডিসি মো. শহীদুল আলমকে বরিশালে, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আহমেদ শামীম আল রাজিকে দিনাজপুরে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল হাসান বাদলকে গাইবান্ধায়, জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমানকে লালমনিরহাটে, ঢাকার এডিসি মো. মাসুদ করিমকে মানিকগঞ্জে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ বেলাল হোসেনকে কুষ্টিয়ায় এবং নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রুহুল আমিনকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।