ঢাকাসহ ৪ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বুধবার বিকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, এই চারটি জেলার ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।তবে ছাত্রলীগের একাধিক নেতা প্রথম আলোকে জানান, সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।