ঢাকায় অতিমাত্রায় ‘কেন্দ্রীভূত’ ক্ষমতা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে
ঢাকায় অতিমাত্রায় ‘কেন্দ্রীভূত’ ক্ষমতা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এ অবস্থার অবসান করার জন্য প্রশাসনিক, আর্থিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণসহ সমন্বিত জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা তৈরি করা উচিত।গত ২৫ জুলাই বিকেলে নগরের সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান’ অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেছেন। অঙ্গীকার বাংলাদেশ, গভর্নেন্স, কোয়ালিশন ও গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।অঙ্গীকার বাংলাদেশের প্রধান পরিচালক প্রকৌশলী মুহম্মদ হিলালউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াসউদ্দিন বিশ্বাস, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যার আবদুল খালিক মায়ন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মুস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।অন্যদের মধ্যে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আরশ আলী, সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, ওভারসিজ সিলেটের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক এ কে এম সমিউল আলম, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী, স্পেশাল পিপি কিশোরকুমার কর, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহারিয়ার, মৌলভীবাজার সদরের ভাইস চেয়ারম্যান রাশিদা খান, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জামাল আহমদ, খেলাঘর জেলা শাখার সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয়, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান ফুয়জুল ইসলাম, সিলেট পরিবেশ আন্দোলনের সদস্য সচিব আবদুল করিম, বেলার কর্মকর্তা জহরত রিশাত, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি রমেন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক বজলুল হালিম, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি রাজীব চক্রবর্তী, আইনজীবী ইসপাক বখত চৌধুরী, সোলেমান আহমদ, আইনজীবী মনিরউদ্দিন, সোনার তরী শিশু পাঠাগারের পরিচালক প্রবীর দেবনাথ প্রমুখ।সূচনা বক্তব্য দেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের নজরুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য দেন অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল।