ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জামায়াতের ২২ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে আজ বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ জন নেতা-কর্মীকে আটক করেছে। জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে মিছিলের চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় আদালত নির্দেশ দিলে গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।