ঢাকায় আসছে ‘ব্যান্ড অব ব্রাদার্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় যন্ত্রসংগীত দল ‘ব্যান্ড অব ব্রাদার্স’ ঢাকায় আসছে। আগামী শুক্রবার ২১ অক্টোবর তারা ঢাকার শিল্পকলা একাডেমীর ন্যাশনাল থিয়েটার হলে যন্ত্রসংগীত পরিবেশন করবে। ঢাকার অস্ট্রেলীয় দূতাবাস এই অনুষ্ঠানটির আয়োজন করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। আর বিশেষ অতিথি করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে।ব্যান্ড অব ব্রাদার্স কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সরকারের ফাইন মিউজিক ট্যুর প্রোগ্রামের সঙ্গে মিউজিকা ভিভা নামের একটি অস্ট্রেলীয় বেসরকারি ললিত কলা প্রতিষ্ঠানের যৌথ স্বাক্ষরের মাধ্যমে।অস্ট্রেলীয় দূতাবাস মনে করে, তরুণ অস্ট্রেলীয় শিল্পীদের আগমন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে সংস্কৃতির বিনিময়ের বিশেষ সুযোগ গড়ে উঠবে। এ ছাড়া বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির দৃশ্যপটে এক ভিন্ন মাত্রা নিয়ে আসবে।ব্যান্ড অব ব্রাদার্স কনসার্টটির প্রবেশপত্র অস্ট্রেলিয়ান হাইকমিশনের সৌজন্যে পাওয়া যাবে নান্ডোজ রেস্টুরেন্ট (গুলশান, ধানমন্ডি), বারিস্তা (গুলশান, কারওয়ান বাজার, উত্তরা) কফি ওয়ার্ল্ড (বনানী, ধানমন্ডি) এবং গুলশানের বিটার সুইট ক্যাফেতে (হাউজ ১০, রোড ৫৩, গুলশান-২)।