ঢাকায় ই-এশিয়া অনুষ্ঠান ডিসেম্বরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি-বিষয়ক অনুষ্ঠান ই-এশিয়া আগামী ডিসেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হবে। ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ অনুষ্ঠান ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটির উদ্বোধন করবেন এবং সমাপনী অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আজ বুধবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তথ্য ও প্রযুক্তিভিত্তিক উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশের অর্জিত সাফল্য বহির্বিশ্বের প্রতিনিধিদের সামনে উপস্থাপন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার পথ খোঁজা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পথ প্রশস্ত করা।