ঢাকায় এলেন বেলারুশের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ তিন দিনের সরকারি সফরে আজ রোববার বিকেলে ঢাকায় পঁেৌছেছেন। মিখাইলকে বহনকারী বিশেষ বিমানটি বেলা দুইটা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পঁেৌছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তঁাকে স্বাগত জানান। এ সময় তঁাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর বাসসের। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মনি্ত্রসভার সদস্য, মনি্ত্রপরিষদের সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিব এবং পদস্থ সরকারি কর্মকর্তারা। ১৯৯১ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বেলারুশের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশে এটি প্রথম সফর।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বেলারুশের প্রধানমন্ত্রী ও তঁার সফরসঙ্গীদের মোটর শোভাযাত্রা সহকারে সোনারগঁাও হোটেলে নেওয়া হয়।