ঢাকায় এশীয় ধর্মীয় নেতাদের ৪ দিনব্যাপী সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে একটি আদর্শ দেশ। আজ রোববার ঢাকায় এশিয়ার ধর্মীয় নেতাদের যে সম্মেলন শুরু হয়েছে, সেখানে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাঁরা তাঁদের নিজ নিজ দেশের গণতন্ত্র বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। আজ সকালে হোটেল র্যাডিসনে চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এই মন্তব্য করেন। ইউএসএআইডি ও এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, তিমুর ও তাজিকিস্তান—এই ১৪টি দেশের প্রায় ৭০ জন ধর্মীয় নেতা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ইউএসএআইডির জ্যেষ্ঠ কর্মকর্তা আরি আলেকজান্ডার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল প্রমুখ।