ঢাকায় কলকাতা কয়্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সন্ধ্যায় গান করবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী কল্যাণ সেন বরাট এবং তাঁর গণসংগীতের দল কলকাতা কয়্যার। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কংকন নাগ জানান, আজ উৎসব উদ্বোধন করা হবে বিকেল চারটায়। কলকাতা কয়্যার ছাড়াও দুই দিনের এ উৎসবে অংশ নেবেন বরেণ্য গণসংগীতশিল্পী ও দল। ৩০ মার্চ জাতীয় জাদুঘর মিলনায়তনে থাকছে কলকাতা কয়্যারের একক পরিবেশনা।