ঢাকায় কাল দক্ষিণ এশীয় চারুকলা প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার নয়টি দেশের ৩২ জন শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে কাল সোমবার ঢাকায় এক বর্ণাঢ্য চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে। এই চারুকলা প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র।আজ রোববার দুপুরে রাজধানীর বেঙ্গল গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।কাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। সম্মানিত অতিথি থাকবেন ভারতের প্রখ্যাত শিল্পী অমিতাভ দাস এবং বাংলাদেশের বরেণ্য শিল্পী রফিকুন নবী। প্রদর্শনী চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাসস।